শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্ক ‘বিকল’ ১১ মার্কিন সেনার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলাইমানি নিহতের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে তাকে দাফনের আগেই গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তবে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বাসিন্দাদের আশ্বস্ত করে এক টুইট বার্তায় লিখেছিলেন, সবকিছু ঠিক আছে। যদিও ইরান বরাবরই তার ঠিক উল্টো দাবি করে আসছে।

এবার গণমাধ্যম ডিফেন্স ওয়ানের বরাত দিয়ে অনলাইন গণমাধ্যম র স্টোরি বলছে, ইরানের ওইদিনের হামলায় অন্তত ১১ জন মার্কিন সেনার মস্তিষ্কে আঘাত লেগেছে।

আর ওই ১১ জন মার্কিন সৈন্য ইরানের বিমান হামলার সময়ই আহত হন। মস্তিষ্কে বড় ধরনের আঘাতের ফলে তাদেরকে বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবারই বাগদাদে অবস্থিত মার্কিন সেনাদের মুখপাত্র জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন কোনো সেনা নিহত হয়নি। তবে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যদিও ইরানের বরাবরই দাবি গত ৮ জানুয়ারি ২২টি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন সেনা নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার পর অন্তত ২২৪ জন মার্কিন সেনাকে বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে তেল আবিবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD