শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানকে ক্ষমা চাইতে হবে : কানাডা-ইউক্রেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

জার্মানবাংলা অনলাইন : ইরানি ক্ষেপণাস্ত্র ‘ভুলবশত’ ইউক্রেনীয় বিমানে আঘাত হানলে সেটি বিধ্বস্ত হয়, তেহরান এমন বিবৃতি দেয়ার পর ক্ষমা চাইতে বলেছে ইউক্রেন ও কানাডা। গত বুধবার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭৬ আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয় ইউক্রেনের যাত্রীবাহী একটি বিমান।

প্রথমে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও গতকাল শনিবার এক বিবৃতিতে এর দায় স্বীকার করে ইরান। এরপরই এমন কড়া প্রতিক্রিয়া দেখালো ইউক্রেন ও কানাডা।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। তিনি বলেন, এটা জাতীয় বিপর্যয়। কানাডার সব নাগরিক এই ঘটনায় প্রচণ্ড আঘাত পেয়েছে। শোকে কাতর হয়ে পড়েছে। নিহত ৬৩ জন নাগরিকের পরিবারকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি দিতে হবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, সকালটা সত্যি ভালো ছিল না। আন্তর্জাতিক কমিশন তদন্ত শেষ করার আগেই ইরান ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিত করার বিষয়ে তাদের অপরাধ স্বীকার করে নিলো।

ইরানকে স্পষ্টভাবে দোষ স্বীকার করে নেয়ার আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আশা করি, ইরান একটি পরিপূর্ণ ও উন্মুক্ত তদন্ত করবে, দায়ীদের বিচারের আওতায় আনবে, নিহতদের মরদেহ ফিরিয়ে দেবে, ক্ষতিপূরণ প্রদান করবে এবং কূটনৈতিক নিয়মকানুন মেনে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবে।

উল্লেখ্য, বিমানের ১৭৬ আরোহীর মধ্যে ৮২ ইরানি, ১১ ইউক্রেনীয়, ১০ সুইস, ৪ আফগান, ৬৩ কানাডীয়, ৩ ব্রিটিশ এবং ৩ জন জার্মান নাগরিক ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD