শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপে সুনামির আঘাত: নিহত ৬২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপে সুনামিতে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকশ।

আজ (২৩ ডিসেম্বর) দেশটির কর্মকর্তারা জানান, ক্রাকাতাউ অগ্নিগিরিতে লাভা উদগীরণের ফলে সাগরে ভূমিধসের সৃষ্টি হয়। এর ফলে সুনামির ঘটনা ঘটে।

তারা জানান, গতকাল গভীর রাতে সুন্দা প্রণালীতে সুনামি আঘাত করে। এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৬০০ জন আহত হন।

টেলিভিশনে দেখা যায় রাস্তাঘাট ধ্বংসস্তূপের ঢাকা পড়ে আছে, গাড়ি উল্টে রয়েছে এবং গাছপালা উপড়ে গেছে। খোলা মঞ্চে স্থানীয় একটি রক ব্যান্ডের অনুষ্ঠান চলার সময় সুনামি আঘাত করলে গায়কের পানিতে ভেসে যান। অন্তত নয়জন শিল্পী মারা গেছেন এবং বাকিরা নিখোঁজ রয়েছেন।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ব্যক্তি এবং পর্যটকদের সুন্দার সৈকতের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগের প্রধান রহমত ট্রিয়োনো বলেন, “দয়া করে সুন্দা প্রণালীর কাছাকাছি যাবেন না। যাদেরকে সেই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে তাদের আবারও সেখানে যেতে নিষেধ করা হচ্ছে।”

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে উপকূলবর্তী ১৩টি দেশে অন্তত দুই লাখ ২৬ হাজার মানুষ নিহত হন। শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই এক লাখ ২০ হাজার মানুষ মারা যান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD