শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হলেন নূর-উন-নাহার মেরী

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

সারা বিশ্বের প্রবাসীদের সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম(IMF)।যার শাখা কমিটি বিস্তৃত এখন বিশ্বের বিভিন্ন দেশে। ঢাকা বনানীর চেয়ারম্যান বাড়ি এই সংস্থার হেড অফিস।

লায়ন আব্দুর রউফ মাওলার অক্লান্ত পরিশ্রমে ২০১৫ সনে রাজনীতিবীদ ও সমাজকর্মীদের নিয়ে কুয়েতে প্রথম গঠিত হয় ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম। জনাব আব্দুর রউফ মাওলা এই সংস্থার প্রতিষ্ঠাতা ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি।

বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক ও মিডিয়া ব্যক্তিত্ব খ ম খুরশিদ আন্তর্জাতিক মিডিয়া ফোরামের কেন্দ্রিয় কমিটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের আমেরিকা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে । আমেরিকার আইএমএফ- সভাপতি হিসাবে কাজ করবেন নূর-উন-নাহার মেরী। যিনি সাবেক সহকারী জেনারেল ম্যানেজার (বাংলাদেশ শিপিং কর্পোরেশন)। এছাড়াও নূর-উন-নাহার মেরী জাগো নারী ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, বঙ্গবন্ধু মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও আমেরিকার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস-এর স্টাবলিশমেন্টস ও ইমপ্লিমেন্টেশন বাংলাদেশের ডাইরেক্টর।

সাধারণ সম্পাদক হিসাবে কাজ করবেন রউফ সরকার। যিনি আমেরিকার সেন্ট্রালভিল ভার্জিনিয়া আওয়ামীলীগের সভাপতি,রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট ও মানবাধিকারকর্মী।

ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরামের মতো একটি সম্মানিত সংস্থায় নূর-উন-নাহার মেরীকে সভাপতি এবং জনাব রউফ সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করায় তারা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ও সুচারুভাবে পালনে করার লক্ষ্যে গভীর নিষ্ঠা, আন্তরিকতা ও একাগ্রতার কোনো বর্তায় ঘটবে না বলে মন্তব্য করেন। তাঁরা আন্তর্জাতিক মিডিয়া ফোরামের সকল সম্মানিত সদস্যদের সহযোগিতা কামনা করে সংস্থাকে সামনের দিকে অগ্রসর করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD