ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি: চীনের গুয়াংডং প্রদেশের গুয়াংজু শহরে অনুষ্ঠিত হয়ে গেল দুইদিন ব্যাপী ৯তম ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি এন্ড ইমার্জেন্সি ইকুইপমেন্ট এক্সপো ২০১৯।
১৬ই জুন সকাল থেকে ১৭ই জুন সন্ধ্যা পর্যন্ত দুইদিন ব্যাপী এই প্রর্দশনীটি গুয়াংজু শহরে পাঝহও পলি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রর্দশিত পর্ণ্যগুলোর মধ্যে ছিল, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, ফায়ার ভেহিকলস, পার্সনাল প্রটেকশন ইকুইপমেন্ট, একটিভ ফায়ার প্রটেকশন, পেসিভ ফায়ার প্রটেকশন ও ডিজাস্টার ম্যানেজমেন্ট।
এক্সিবিশনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তাজাকিস্থান, কাজাকিস্থান, সিরিয়া, ইয়েমেন, মিশর, মঙ্গোলিয়া, ইউরোপীয়, আমেরিকান, রাশিয়া, জার্মানিসহ অন্যান্য দেশের ক্রেতা প্রতিনিধিরা অংশগ্রহন করে ।