শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ইন্টারনেটের আবিষ্কারক বিজ্ঞানী লরেন্স রবার্টস মারা গেছেন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

ইন্টারনেটের আবিস্কারক বিজ্ঞানী লরেন্স রবার্টস মারা গেছেন
জার্মানবাংলা ডেস্ক: ইন্টারনেটের অন্যতম পথিকৃত লরেন্স রবার্টস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। ইন্টারনেটের যে চার আবিষ্কারক ছিলেন তাদের অন্যতম ছিলেন লরেন্স রবার্টস বা ল্যারি রবার্টস।

রবার্টস ষাটের দশকের শেষ দিকে মার্কিন অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সির (আরপা) একটি অংশের দায়িত্বে ছিলেন। সেসময় তিনি আরপানেট নামের এক কম্পিউটার নেটওয়ার্ক তৈরির কাজ করেন।এই নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার পরীক্ষার জন্য প্রকৌশলীও নিয়োগ দিয়েছেন রবার্টস। বর্তমানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি তার মূলে রয়েছে রবার্টসের ওই আরপানেট। রবার্টস ছাড়াও ইন্টারনেটের অন্য তিন আবিষ্কারক হলেন বব কান, ভিন্ট সার্ফ এবং লেন ক্লেইনরক। গত ২৬ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আর মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

রবার্টস পড়াশোনা করেছেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তার বাবা-মা
দুজনেই ছিলেন রসায়দবিদ। কিন্তু তিনি রসায়নের মতো বিষয়ে পড়াশোনা করতে
চাননি। কারণ, বিষয়টিকে তিনি অনেক পুরাতন ভেবেছিলেন।রবার্টস ইন্টারনেটের
মূল নেটওয়ার্ক কাঠামোর নকশা করেছিলেন এবং নোডগুলোর মধ্যে যেটা আদান
প্রদানের প্রক্রিয়া তৈরি করেছিলেন।তারই দেখানো পথে ১৯৬৯ সালে আরপানেটে
প্রথম চারটি কম্পিউটার যুক্ত করা হয়। পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও
অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানগুলো এতে যুক্ত হওয়ায় এই নেটওয়ার্ক দ্রুত
বাড়তে থাকে।এর বাস্তবিক প্রয়োগের জন্য প্রথম দিকে যোগাযোগ বাড়াতে আরপানেট ব্যবহারকারীদের উৎসাহ দিয়েছেন রবার্টস। ১৯৮৩ সাল পর্যন্ত স্থায়ী ছিল আরপানেট। এরপর বিস্তৃত ইন্টারনেট ব্যবস্থার একটি অংশ হয় এটি।

এই বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৭ সালের ২১ ডিসেম্বর।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD