শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবিই আহমেদের সমাবেশে গ্রেনেড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: ইথিওপিয়ার সংস্কারপন্থী প্রধানমন্ত্রী আবিই আহমেদের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (২৩ জুন) রাজধানী আদ্দিস আবাবায় আয়োজিত বিশাল সমাবেশে আহমেদ বক্তব্য শেষ করতেই এই হামলার ঘটনা ঘটে। তবে তিনি অক্ষত আছেন।

হামলার কিছুক্ষণ পর টেলিভিশনে দেয়া এক ভাষণে ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেন, হামলায় অল্প কয়েকজন নিহত হয়েছেন। এই হামলা ছিল অত্যন্ত সুপরিকল্পিত।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ ফিটসুম আরেগা টুইটারে বলেন, অজ্ঞাত হামলাকারীরা সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে। যাদের মন ঘৃণায় পরিপূর্ণ, তারা এই হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী নিরাপদে আছেন।

হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, বক্তব্য শেষে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করছিলেন প্রধানমন্ত্রী আহমেদ। এসময় বিস্ফোরণ ঘটলে লোকজন দিগ্বিদিক ছুটতে থাকেন। প্রধানমন্ত্রীকে তার নিরাপত্তাকর্মীরা দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD