শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে মঙ্গলবার (২২ এপ্রিল) ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ মার্কিন ডলার ছুঁয়েছে।

বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৪৫২ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ আগেই এর দাম পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৫০০ দশমিক ০৫ ডলারে।

এদিন যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৪৬৪ দশমিক ৫০ ডলার।

জার্মানির হেরায়াস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুম্ফে বলেন, সোনার দামের সাম্প্রতিক এই ঊর্ধ্বগতির মূল কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ফেড চেয়ারম্যান পাওয়েলের ওপর প্রকাশ্য আক্রমণ। রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক নীতির উদ্বেগ অব্যাহত থাকায় সোনার চাহিদা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, এখন সোনার দামে ৩ হাজার ৪৫০ এবং ৩ হাজার ৪০০ ডলার হলো গুরুত্বপূর্ণ সহায়ক স্তর। মানসিকভাবে পরবর্তী লক্ষ্য হচ্ছে ৩ হাজার ৬০০ ডলার।

ট্রাম্প সম্প্রতি সুদের হার কমানোর দাবিতে ফেড চেয়ারম্যানের ওপর চাপ সৃষ্টি করেন। এতে সোমবার ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে প্রায় ২ দশমিক ৪ শতাংশ পতন ঘটে এবং ডলারের দাম তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। ডলারের দাম কমে যাওয়ায় অন্য দেশের ক্রেতাদের জন্য সোনার দাম তুলনামূলক কমে আসে।

স্টোনএক্স-এর বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, সাধারণত শেয়ারবাজারে এমন পতনের সময় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করেন। কিন্তু এবার উল্টো চিত্র দেখা গেছে—বিনিয়োগকারীরা বরং সোনার দিকেই ছুটছেন।

এ বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। বিশ্বব্যাপী আর্থিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার সময় সাধারণত সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

এদিন, স্পট সিলভারের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪১ ডলারে। এছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৯৬৮ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ৯৪২ দশমিক ৬৭ ডলারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD