শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

ইতালী প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে রাষ্ট্রদূত আব্দুস সোবহানের মত বিনিময়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন : ইতালী প্রবাসী বাংলাদেশী শীর্ষ ব্যবসায়ী আর ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে ব্যবসা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এই মত বিনিময় সবায় এনআরবি ব্যবসায়ীরা তাদের সম্পদ ও দক্ষতাকে বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান ।
ইকোনমিক্স কাউন্সিলর মানস মিত্র বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরে বিনিয়োগের খাত গুলোর বিস্তারিত ব্যাখ্যা দেন।
ইতালীর ভেনিস, নাপলী, লাতিনাস্থ বিভিন্ন প্রভিন্স থেকে আমন্ত্রিত ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন এই মত বিনিময় সভায়। ব্যবসায়ীরা দূতাবাসের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস দেন-
তবে ইতালীয় আইনের কারণে বাংলাদেশে মাসে চার লাখের অধিক টাকা পাঠানো যায় না উল্লেখ করে বাংলাদেশের সহযোগিতা চান ব্যবসায়ীরা-
এই মতবিনিময় সভায় দূতাবাসের প্রথম সচিব ইরফানুল হক, সালেহ আহমেদ ও রাজীব ত্রিপুরা ছাড়াও ব্যবসায়ী ও ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জসিমউদ্দিন, মজিবুর রহমান সরকার , আবুল কালাম, মোশরাফ হোসেন, নাদিম বেপারী, লিটন মোহাম্মদ, মোজাফ্ফর হোসেন বাবুল এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া উপস্থিত ছিলেন।
আগামীতে আরো বড় আকারে এ ধরনের মতবিনিময় সভার অনুরোধ জানান প্রবাসী ব্যবসায়ীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD