শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালীর পালেরমো যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:ইতালীর পালেরমোতে যুবলীগের লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এই সংঘর্ষে পালেরমো আওয়ামীলীগের এক অংশের সভাপতি হাসান সিকদার ও আব্দুর রহমান জুম্মন নামের এক ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

ইতিমধ্যে পুলিশ এবং ডিগোস সাময়িকভাবে দলের জনসাধারণের সভায় সংগঠন থেকে নিষিদ্ধ করেছে “ গত রবিবার পালেরমো যুবলীগের বর্তমান সভাপতি আহসান ইমন বর্তমান কমিটিকে কোন কিছু না জানিয়ে কিংবা বিলুপ্ত না করে আরেকটি সম্মেলন করার কারণ জানতে এবং সেখানে আলোচনা সাপেক্ষে যুবলীগের মধ্যে সমস্যা সমাধানের লক্ষে পালেরমোতে পালেরমো আওয়ামীগের কিছু নেতৃবৃন্দকে নিয়ে সম্মেলন কে‌ন্দ্রে উপস্থিত হন।

শুরুতে সব স্বাভাবিক থাকলেও সভাস্থলে পরে দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। হঠাৎ সম্মেলন আয়জকরা চেয়ার তুলে অতর্কিত আক্রমণ চালায়। এতে আহসান উল্লাহ হাসান সিকদার এবং জুম্মন আহত হয়। সঙ্গে সঙ্গে পুলিশ আসে এবং আহত দুই ব্যাক্তিকে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় এবং সে সম্মেলনের সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সুস্পষ্ট ভাবে সেখানে পুলিশ উভয় পক্ষকে তাঁদের সকল মিটিং মিছিল ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন।

জানা যায় গত দু’বছর আগে যখন পালেরমোতে আওয়ামীগের কোন গরুপিং ছিলোনা তখন তৎকালীন সভাপতি সিকান্দার মিয়া ও সাধারণ সম্পাদক এজাজ আল মাছুম কাউন্সিলের মাধ্যমে আহসান ইমন কে সভাপতি ও মাজরাহুল হক রাজুকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে একটি যুবলীগ কমিটি করেন। সে কমিটিকে কেন্দ্র করে পালেরমো আওয়ালীগের মধ্যে দুটি গ্রূপের জন্ম হয়! সেই ধারাবাহিকতায় যুবলীগের একাংশ একটি ত্রি-বার্ষিক সম্মেলনের ডাক দেয় এবং এই সংঘর্ষের ঘটনা ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD