শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ইতালীতে সিলেট সিটি ক্লাবের মতবিনিময় সভা,আংশিক কমিটি ঘোষনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:ইতালী সহ ইউরোপে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বিদেশীদের মাঝে তুলে ধরার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইতালীতে সিলেট সিটি ক্লাবের এই প্রথম নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ২৪নভেম্বর রবিবার রোমের তরপিনাত্তারা রসই রেস্টুরেন্ট হলরুমে বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বাংলাদেশ সমিতি ইতালী সহ সভাপতি ও সিলেট যুব সংঘের সভাপতি সিলেট সিটি ক্লাবের সম্মানিত আহবায়ক আরমান উদ্দিন স্বপন এর সভাপতিত্বে ও আফজাল হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইতালী প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, সদস্য রেজাউল করিম রেজা, মুসলিম মিয়া সহ বৃহত্তর সিলেটবাসীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সিলেট সিটি ক্লাবের আংশিক কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভা শেষে আহবায়ক আরমান উদ্দিন স্বপন নব গঠিত এই কমিটির কর্মকর্তাদের আংশিক নাম ঘোষণা করেন। এই কমিটির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ খান সোহেল, কোষাধ্যক্ষ আফজাল হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক বিজয় কর নির্বাচিত হন।

নতুন সভাপতি নুরুল ইসলাম বলেন,প্রবাসে বৃহত্তর সিলেটবাসী সহ বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাবেন এবং বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দরা আলোচনার মাধ্যমে জানিয়েছেন যতদ্রত সম্ভব অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য এবং তারা সিলেট সিটি ক্লাব ইতালী এদেশের আইন অনুযায়ী রেজিষ্ট্রেশন করার জন্য আহ্বান করেন।

পরিশেষে আহবায়ক আরমান উদ্দিন স্বপন সমাপনী বক্তব্যে বলেন, ইতালীতে সিলেট সিটি ক্লাব শুধু সিলেটবাসীদের নয় এই ক্লাব বাংলা কমিউনিটির সাথে হাতেহাত মিলিয়ে কাজ করে যাবে বলে আশ্বা ব্যাক্ত করেন। এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD