শিরোনাম :
নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর

ইতালীতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ইফতার ও দোয়া মাহফিল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০১৯
মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ইফতার ও দোয়া মাহফিল

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধিঃব্যাপক উৎসাহ ও সংযমের মাধ্যমে মুসলিম উম্মাহ পালন করছেন পবিত্র রমজান। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রমজান অন্যতম। পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের অটল সম্পর্ককে বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারদের সম্মানে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালীর উদ্যোগে গত ২৬মে রবিবার রোমে তরপিনাত্তারা মসজিদে কুবা ও মসজিদে উম্মাহতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয় দোয়া ও ইফতার মাহফিল। সারা বিশ্বের সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রথমে কোরআন তেলাওয়াত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে কুবার ইমাম ও খতিব মাওলানা মিকাইল হোসাইন।

ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি’র পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ছালেহ আহমেদ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সাবেক সভাপতি আইয়ুব খান প্রিন্স, শোয়েব দেওয়ান, জামান মোক্তার, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আলম মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ জাকির, সন্মানিত সদস্য জোবায়ের আহমেদ রিপন, সোহেল খান, জাহিদ হাসান খোকন, প্রস্তাবিত সদস্য রাব্বি অভি, আবির খান সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালী সভাপতি আফতাব বেপারী, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর ফরাজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল, ইতালি বিএনপির সিঃ সহ সভাপতি আমিনুর রহমান সালাম, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের,কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব লুৎফর রহমান, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারন সম্পাদক মাহে আলম শ্যামল, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এনায়েত করিম, ঢাকা জেলা সমিতির সাধারন সম্পাদক সামির হোসেন সাদেক, ইতালি যুবলীগ শাখার সদস্য আলাউদ্দিন শিমুল,আমরা মুক্তিযোদ্বা সন্তানের সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ বাবুল প্রমুখ।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সর্বস্তরের জনসাধারণ ও ইতালী রোমের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেরাও উপস্থিত ছিলেন। প্রবাসী মুসলিমদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, বিভিন্ন দেশের মানুষের সমাগম ঘটে ২টি মসজিদে, এছাড়াও দেখা গেছে ইতালীয়ান, মরক্কো, আফ্রিকান, পাকিস্তানি, ইন্ডিয়ানি ও বাংলাদেশি সহ অনেক মুসলিম প্রবাসী ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। মহিলাদের জন্য ছিলো মসজিদে উম্মাহতে ইফতার ও নামাজের সু-ব্যাবস্থা।

পরিশেষে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন রনি তাদের বক্তব্যেতে বলেন, প্রবাসের মাটিতে মুন্সীগঞ্জ বিক্রমপুরকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার মূল লক্ষ্য তাদের। এলাকার অবকাঠামো ঢেলে সাজিয়ে মানুষের মৌলিক চাহিদা পূরণে আগামীতে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তারা। এবং ইফতারে অংশগ্রহণকারী সকলকে সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD