মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:ইতালীতে বাংলাদেশী মহিলা সংগঠনের মধ্যে অন্যতম মহিলা সমাজ কল্যান সমিতির বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বনভোজন সম্পন্ন হয়।

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির বার্ষিক বনভোজন
কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে মহিলা সমাজ কল্যান সমিতি ইতালীর বনভোজনে অংশ নেন ইতালীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সহ সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা, এছাড়াও বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে বনভোজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির বার্ষিক বনভোজন
এতে মহিলা সমাজ কল্যান সমিতির ইতালীর সভাপতি লায়লা শাহ্ র সভাপতিত্বে ও সৈয়দা শামীমা আক্তার রুনুর এর সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক বাবলি ইউসুফ সহ সমিতির সকল নেতৃবৃন্দদের আমন্ত্রণে রবিবার রোমের তরপিনাত্তারা থেকে ১টি বাস সহযোগে আনন্দ যাত্রা অন্য রকম আনন্দ উপভোগ করে সবাই। পথি মধ্যে সবাইকে সকালের নাস্তা পরিবেশন করানো হয়। রোমের অদূরে সাগর ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ( cascata delle marmore ) পর্যটন কেন্দ্রে বনভোজন অনুষ্ঠিত হয়।

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির বার্ষিক বনভোজন
সেখানে দুপুরের খাবার শেষে মনোরম দৃশ্য ( cascata delle marmore ) প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, দল বেঁধে দৃশ্য উপভোগ করেন সবাই। এরই ফাঁকে আনন্দ ভ্রমণে আগত পরিবারগুলোর ছেলে-মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। এ যেন প্রবাসে অনন্য এক টুকরো বাংলাদেশ।

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির বার্ষিক বনভোজন
আনন্দ ভ্রমণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই পি বি এ ইতালী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান রবিন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক মিনহাজ হোসেন, বৃহত্তর ঢাকা সমিতি সাবেক সভাপতি সেলিম আহমেদ, নারায়নগঞ্জ জেলা সমিতির সভাপতি রুহুল আমিন, ইতালীর বিশিষ্ট কন্ঠ শিল্পী জাকারিয়া আহমেদ, আতিক হাজারী, মশিউর রহমান। এছাড়া সুলতানা রোজি, শিল্পী, তিথি, তাসলিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির বার্ষিক বনভোজন
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ছোট্ট প্রাকৃতিক ঝর্না দৃশ্যটাতে বাংলা ভাষাভাষীদের কলকাকলিতে মুখর হয়ে উঠে। শিশু–কিশোরদের বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এতে মহিলা সমাজ কল্যান সমিতি ইতালীর নেতৃবৃন্দদের মধ্যে বিশেষ ভাবে যারা উপস্থিত ছিলেন নার্গিস হাওলাদার, নিলুফা বানু নীলা, লাভলী বেগম, আতসি সাহা, সায়মা পিংকি, তাহমিনা আক্তার, মেহেনাস তাব্বাসুম শেলি, নার্গিস আক্তার, মনি আক্তার,সালমা, সহ আরো অনেকেই।
শেষে ভ্রমণে অংশগ্রহণকারী টিকেট ক্রেতাদের মধ্যে রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ড্রতে বিজয়ীদের মধ্যে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়েছে।

ইতালীতে মহিলা সমাজ কল্যান সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
পরিশেষে সমিতির সভাপতি লায়লা শাহ্ বলেন, প্রবাসে ব্যস্ততার মাঝে একটু সুখের পরশ পেতে প্রতি বছর আমরা আনন্দ ভ্রমণ সহ বিভিন্ন আয়োজন করে থাকি। সবাইকে বিনোদন দিতে এবং ক্লান্তি দূর করতে মহিলা সমাজ কল্যান সমিতির এ আয়োজন। এবং তিনি আরো বলেন এবারের মত সকলের সহযোগিতা পেলে সামনে আমরা আরো সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারব। তিনি আনন্দ ভ্রমণে সহযোগিতা ও অতিথিবৃন্দরা ও অংশগ্রহণকারি সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।