শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ইতালীতে বাংলাদেশকে জানাতে রোম দূতাবাস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মার্চ, ২০১৮

ইসমাইল হোসেন স্বপন.ইতালি থেকে: বাংলাদেশের ইতিহাস এবং বাংলা কৃষ্টি-সংস্কৃতি তথা বাংলদেশকে জনাতে ইতালীস্থ বাংলাদেশ দূতাবাস ‘বাংলাদেশকে জানো’ অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতালীর আলবানো অঞ্চলের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান “জেমস জয়েজ” কলেজের শিক্ষার্থীদের বাংলাদেশকে জানাতে বিশেষ আয়োজনে অংশগ্রহণ করেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।

তিনি বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযোদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন অর্জন এবং কূটনৈতিক সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও রাষ্ট্রদূত পর্যটন শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি করতে দেশের প্রাকৃতিক অপার সৌন্দর্যের সুন্দরবন, কক্সবাজার, বান্দরবন‘র কথা উল্লেখ করেন ।

এসময় দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মানষ মিত্র ও প্রথম সচিব ইরিন ইসলাম জুলি উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার, সকল শিক্ষার্থী এবং কলেজ কতৃপক্ষকে দেশীয় তৈরি বিভিন্ন হস্তশিল্প উপহার দেন। এছাড়াও নিজ দেশের খাবারকে পরিচিতি করতে সকলের মাঝে দূতাবাসের পক্ষ হতে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

কলেজ কতৃপক্ষ রাষ্ট্রদূত এবং দূতাবাস ধন্যবাদ জানান এবং বাংলাদেশ সম্পর্কে আরো বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করে। এই আয়োজনে বাংলাদেশ এবং ইতালীর নিবিড় সম্পর্কের মুজবুত অবস্থা প্রত্যাশা করেন।

ইতালি প্রতিনিধি
ইসমাইল হোসেন স্বপন

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD