শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালির জলকন্যার শহর ভেনিসে ৫০ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালি প্রতিনিধি:প্লাবনের প্রভাবে সৃষ্ট বন্যায় ইতালীর জলকন্যার শহর ভেনিসে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। পানিতে ডুবে আছে ভেনিসের অধিকাংশ স্হান। দুই তৃতীয়াংশ মানুষ বন্যা কবলিত। পুরাতন এ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। প্রতি বছর এ বন্যা চললেও এবার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ভেনিসের মেয়র ব্রুগনারো বলেন, ৫০ বছরের মধ্যে পানির উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এটি একটি স্থায়ী চিহ্ন রেখে যাবে। এগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব, যার মূল্য অনেক চড়া হবে।

পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে জানা যায় পানির উচ্চতা প্রায় ৬ ফুট (১ দশমিক ৮৭ মিটার) পর্যন্ত উঠেছিল। এর আগে ১৯৬৬ সালে জোয়ারের পানি ১ দশমিক ৯৪ মিটার পর্যন্ত উঠেছিল। ১৯২৩ সাল থেকে পানির উচ্চতা পরিমাপের কাজ শুরু করে জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্র।

পর্যটন অঞ্চলগুলো তলিয়ে গেছে। সবচেয়ে নিচু এলাকা সেন্ট মার্কস স্কয়ার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১ হাজার ২০০ বছরের মধ্যে এখানকার ব্যাসিলিকা ছয়বার বন্যার পানিতে ডুবেছে।

ক্ষতির পরিমাণ বিপুল। এ অবস্থাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দেওয়া যায়। তিনি বলেন, ‘অবস্থা নাটকীয়তার দিকে মোড় নিচ্ছে। আমরা সরকারের কাছে সাহায্য চেয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।’ তিনি স্থানীয় ব্যবসায়ীদের বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ছবি ও ভিডিও ফুটেজ শেয়ার করতে অনুরোধ করেছেন। এর ফলে সরকারি অনুদান পেতে সুবিধা হবে বলে জানান তিনি।

অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হয়েছে। অনেক ক্যাফে ও রেস্টুরেন্টের বাইরের চেয়ার টেবিল পানিতে ভেসে যেতে দেখা গেছে। অনেক দোকানদারই তাঁদের মজুত সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। গত বুধবার সকালে বেশ কয়েকটি নৌকাকে আটকে পড়ে থাকতে দেখা গেছে।
ভেনিসে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই ব্যাবসায়ী ও চাকুরীজীবী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD