শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ, হাসপাতালে ১৬

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সিরি ‘বি’ রেলিগেশন প্লে-অফের প্রথম লেগে সাম্পদোরিয়ার মাঠে ২-০ গোলে হেরে ফিরেছে সালেরনিতানা। তবে মাঠের হারের চেয়েও বড় দুঃসংবাদ এসেছে ম্যাচ শেষে। খাদ্যে বিষক্রিয়ায় ক্লাবটির খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ২১ জন অসুস্থ হয়ে পড়েছেন। 

মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সালেরনিতানা। ক্লাবটি জানিয়েছে, ম্যাচ শেষে জেনোয়া থেকে দক্ষিণাঞ্চলের শহর সালের্নোয় ফেরার পথে খেলোয়াড় ও স্টাফরা অসুস্থবোধ করতে শুরু করেন। বিমানবন্দরে নামার পরই জরুরি অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং ১৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। যাদের মধ্যে ৮ জন মূল দলের খেলোয়াড়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়রা যে হোটেলে ছিলেন, সেখানে সরবরাহ করা খাবারেই বিষক্রিয়া হয়ে থাকতে পারে। ইতোমধ্যেই হোটেলে পুলিশি তদন্ত শুরু হয়েছে।  

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮ জন স্কোয়াডের খেলোয়াড়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ম্যাচের আগে সালেরনিতানার খেলোয়াড়েরা যে হোটেলে উঠেছিলেন, পুলিশ সেখানে অভিযান চালিয়েছে। সালের্নোয় ফেরার পথে উড়োজাহাজে এই হোটেলের প্রস্তুত করা খাবার খেয়েছেন দলটির খেলোয়াড়েরা। 

বিষক্রিয়াকে ‘মারাত্মক’ বলে উল্লেখ করেছে ক্লাবটি। অসুস্থতার কারণে অনুশীলন বাতিল করতে হয়েছে এবং আসন্ন ফিরতি লেগের জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্লে–অফের ফিরতি লেগ হওয়ার কথা ২০ জুন। তবে চলমান পরিস্থিতিতে ম্যাচটি পেছাতে ইতোমধ্যে আবেদন করেছে সালেরনিতানা। ক্লাবটির ভাষ্য, এটা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও বড় ধাক্কা। মৌসুমের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকি তৈরি করছে।

এই ঘটনার ফলে ইতালিয়ান ফুটবলে চরম উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তা ও খাবার ব্যবস্থাপনা নিয়ে।

গত মাসে সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি সি-তে (তৃতীয় বিভাগ) নেমে গিয়েছিল। তবে পয়েন্ট তালিকায় দলটির ওপরে থাকা ব্রেসিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়ায় সিরি ‘বি’তে টিকে থাকার দ্বিতীয় আরেকটি সুযোগ পেয়ে যায় সাম্পদোরিয়া। সুযোগ পায় সালেরনিতানার সঙ্গে প্লে-অফ খেলে টিকে থাকার। 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD