শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইউপি নির্বাচনে আ,লীগের ৩ বিদ্রোহী প্রার্থী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

রামিম হাসন,ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের ৩টি উপজেলায় বিদ্রোহী নিয়ে বিপাকে নৌকার প্রার্থীরা।এদের কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। যায় প্রভাব ভোটের মাঠে পড়ার আশংকা রয়েছে। কিন্তু এব্যাপারে নিশ্চুপ রয়েছে কেন্দ্রীয় নেতারা।
নির্বাচন অফিস ও দলীয় সূত্রে জানা যায়,ঝিনাইদহ সদর উপজেলায় প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অব্দুর রশীদ। তাকে ছাড় দিতে নারাজ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর অনুসারী হিসেবে পরিচিত জে এম রশিদুল আলম প্রতিদ্বদ্নিতা করায় আওয়ামী লীগের রাজনীতিতে নয়া মেরুকরণ চলছে। দ্বিধাবিভক্ত তৃণমুলে সংকট আরো ঘণীভ’ত হয়েছে।
২০১৪ সালে হরিণাকুন্ডু উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথীর ভরাডুবি হয়েছিল দলীয় কোন্দলের জেরে। এবারো সেই কোন্দল রয়েছে। নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দারকে ঠেকাতে মরিয়া এক বিদ্রোহী প্রার্থী। মনোনয়ন বঞ্চিত হওয়ায় জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো:জাহাঙ্গীর হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকায় নৌকার প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে বেগ পেতে হবে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদে আওয়ামী লীগের মনোনয় পেয়েছেন নায়েব আলী জোয়ার্দার। তাকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছের বর্তমান চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা। বিদ্রোহী প্রাথী মাঠে থাকায় স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে কোন্দল প্রকাশ্যে রুপ নিয়েছে। নৌকার প্রার্থীকে পরাজিত করতে তারা মরিয়া এত নৌকার প্রার্থী ভোটের মাঠে চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন , বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকলে নৌকার প্রার্থীদের সমস্যা হবে। আমরা চেষ্টা করছি বিদ্রোহীদের বসিয়ে দেওয়ার। তারপরও যদি কেউ থেকে যান,তার ব্যাপারে কেন্দ্রকে অবহিত করবো কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD