শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ মে, ২০২৫

ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে দুপক্ষকে রাজি করাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ সোমবার (১৯ মে) গ্রিনিচ মান সময় দুপুর ২টায় ডোনাল্ড ট্রাম্প প্রথমে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। এর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ন্যাটো সামরিক জোটের নেতাদের সঙ্গে কথাবার্তা বলবেন তিনি। খবর আলজাজিরার।

রোববার (১৮ মে) ভলোদিমির জেলেনস্কি মার্কিন শীর্ষ কর্মকর্তা ও ইউরোপীয় নেতাদের সঙ্গে রোমে বৈঠকে বসেন। এই বৈঠকগুলোতে তিনি জানান, ইউক্রেন যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ‘সত্যিকার কূটনীতিতে’ জড়িয়ে আছে।

অন্যদিকে, যুক্তরাজ্য সরকারের মুখপাত্র জানিয়েছেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোন সংলাপে কোনো ধরনের শর্ত ছাড়াই যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে কথা বলেন। রুশ প্রেসিডেন্ট পুতিনকে শান্তি আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বলেও তারা জানান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে বড় ধরনের ড্রোন হামলা চালানোর পরপরই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। গতকাল রোববার ইউক্রেনে চালানো ওই হামলায় রাশিয়া ২৭৩টি ড্রোন ব্যবহার করে। ইউক্রেনের বিস্তীর্ণ এলাকাজুড়ে এসব ড্রোন বিস্ফোরিত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD