শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

আয়াতুল্লাহ খামেনির শীর্ষউপদেষ্টা‘করোনায়’মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২০

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ উপদেষ্টা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২ মার্চ (সোমবার) রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামেনির শীর্ষ ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারি বেতারের খবরে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্য মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) তেহরানের একটি হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার তিনি মারা গেছেন।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাণকেন্দ্র চীনের বাইরে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে ইরানে। দেশটির করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির প্রধান ইরাজ হারিরসি, ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার-সহ আরও পাঁচজন এমপি সংক্রমিত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার দেশটির সংসদ সদস্য মোহাম্মদ আলী রমজানি দস্তক মারা যান।

মার্কিন সংবাদসংস্থা এপি বলছে, ইরানে এখন পর্যন্ত ৯৭৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে অন্তত ৫৪ জনের; যা চীনের বাইরে সর্বোচ্চ।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এক হাজার ১৫০ জন; যাদের অধিকাংশের সংক্রমিত হওয়ার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। তবে ইরানে করোনাভাইরাসে মৃত্যুর হার নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

দেশটিতে আক্রান্তদের প্রায় সাড়ে ৫ শতাংশই মারা গেছেন; যা বিশ্বের অন্যান্য দেশের মৃত্যুহারের তুলনায় অনেক বেশি। তবে অনেকেই ইরানে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, সরকারিভাবে ইরান করোনাভাইরাসে আক্রান্তের যে পরিসংখ্যান প্রকাশ করছে; বাস্তবে সেই সংখ্যা অনেক বেশি হতে পারে।

নতুন করোনাভাইরাসের লাগাম টানার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে ইরান সরকার। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে এক ব্রিফিং করে করোনাভাইরাসের হালনাগদ তথ্য প্রকাশ করেছে। ব্রিফিংয়ের শুরুতেই করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহায়তার যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মোসাভি।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। চীনে ২ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাস এখন বিশ্বের অর্ধ-শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে সাত মহাদেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণ গেছে ১৩৬ জনের। এর মধ্যে সর্বোচ্চ ৫৪ জনই মারা গেছেন ইরানে। এছাড়া ইতালিতে আক্রান্ত এক হাজার ৬৯৪ এবং মারা গেছেন ৩৪ জন, দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ৪ হাজার ৩৩৫ এবং প্রাণহানি ঘটেছে ২৬ জনের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD