শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন বাজেটে কৃষি খাতে ৪০% উন্নয়ন বরাদ্দের দাবিতে গাইবান্ধায় সমাবেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১২ জুন, ২০১৯
আসন্ন বাজেটে ৪০% কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর, কৃষকফ্রন্ট ও বাসদ মাকর্সবাদী’রা এক বিক্ষোভ মিছিল বের করে

আশরাফুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:আসন্ন বাজেটে ৪০% কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর, কৃষকফ্রন্ট ও বাসদ মাকর্সবাদী’রা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠন কার্যালয় চত্বরে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদীর জেলা আহবায়ক আহসানুর হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, কৃষকফ্রন্টের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু প্রমুখ।

সমাবেশে বক্তারা ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবি জানান। তারা বলেন, ধান, ভুট্টাসহ সকল কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করে বঞ্চিত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও ক্ষেতমজুরদের সারাবছর কাজ, আর্মিরেটে রেশনসহ বিনাপয়সায় শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা, মা-শিশু প্রকল্পসহ সকল সরকারি সাহায্যে কেনাবেচা, অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানান। সমাবেশ থেকে সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের তালিকা করে নূন্যতম ভাতা ৫ হাজার টাকা চালু, কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার করে বিনামূল্যে কৃষি উপকরন সরবরাহের দাবি জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD