শিরোনাম :
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলিক গবেষণার ওপর জোর দিলেন কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

আসন্ন ফুলকোর্ট সভা: বিচারপতিদের নীতি-নির্ধারণী আলোচনার প্রস্তুতি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে।

শনিবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির পাশাপাশি বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক ও কাঠামোগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি বিচারব্যবস্থার দক্ষতা ও ন্যায়বিচার প্রক্রিয়া আরও গতিশীল করতে নতুন প্রস্তাবও আলোচনায় আসবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব আলোচনামঞ্চ, যেখানে নীতি-নির্ধারণী বিষয়, প্রশাসনিক সংস্কার ও বিচারিক কার্যক্রমের উন্নয়ন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD