শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আশাশুনিতে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা জয়ী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০১৯

মোস্তাফিজুর রহমান, আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি: তৃতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ সাতক্ষীরার আশাশুনিতে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম, ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক অসীম বরন চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার মোট ২১২৫৮৯ জন ভোটারের মধ্যে ১১৮১১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম নৌকা প্রতীক নিয়ে ১১ ইউনিয়নে  ৮৫ কেন্দ্রে ৭৫৫৪১ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৭০৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক অসীম বরন চক্রবর্তী টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৪৭৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৭৭৩ ভোট, ব্যাবসায়ী এমডি ফিরোজ আহম্মেদ টিয়া পাখি প্রতীক নিয়ে ১৫০৭০, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি শেখ আক্তারুজ্জামান আক্তার উড়ো জাহাজ প্রতীকে ১২৪৪৬, সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম মাইক প্রতীকে ৭২৯০, মতিলাল সরকার তালাচাবি প্রতীকে ৬৩৮৫ ও বিমান বাহিনীর আবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আনিছুর রহমান বই প্রতীক নিয়ে ১৩৭৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি ৬৯৬৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনা গাজী পেয়েছেন ৪৩১৮৯ ভোট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD