শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

“আল্লাহর রাসূল (সাঃ) কে ভালোবাসার মাধ্যমেই পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি: পরিপুর্ণ মু’মিন হতে হলে আল্লাহ ও আল্লাহর রাসুল (সাঃ) কে ভালো করে জানতে এবং বুঝতে হবে। আল্লাহর রাসূল সাঃ এর আদর্শকে আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহন করতে হবে এবং মেনে চলতে হবে। সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তবে তাবেঈনগণ আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য কতই না ত্যাগ স্বীকার করেছেন, নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। আমাদের জীবনকে সুন্দর করতে হলে আমাদের ও এরকম ত্যাগ স্বীকার করতে হবে। শান্ত মনে দৈনিক পাচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সকল অশ্লীলতা, পাপাচার থেকে বিরত থাকতে হবে।

গত ১৮ নভেম্বর সোমবার, ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারা রসই রেষ্টুরেন্ট কনফারেন্স হলে বৃহত্তর সিলেট ইসলামী যুব সমাজ ইতালী কর্তৃক আয়োজিত মিলাদুন্নাবী (সাঃ) শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী উপরোক্ত কথা বলেন। হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী আরো বলেন, রাসুল (সাঃ) আমাদের জন্য সবচেয়ে বড় রহমত, আমাদের সবার মাঝে রাসুলের মহব্বত থাকতে হবে। নতুন নতুন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন বিতর্ক থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং আল্লাহ্ ও রাসুল (সাঃ) এর সঠিক পথে চলতে হবে ।

বিশিষ্ট ব্যবসায়ী বৃহত্তর সিলেটের মুরুব্বি, ফজলুর রহমান সাহেবের সভাপতিত্বে ও হাফিজ মোঃ মিছবাহ উদ্দিন ও জায়েদুল হক মুকুল এর পরিচালনায় পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন, হাফিজ সিরাজুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইতালির সভাপতি পিয়ার আলী, সহ সভাপতি হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, খতিব বেরগামো জামে মসজিদ ইতালি, হাফিজ মাওঃজাহেদুর রহমান খান ইমাম ও খতিব পালমা জামে মসজিদ নাপলি,মাওলানা মিকাঈল হোসেন, খতিব মসজিদ ই কুবা তরপিনাত্তারা, জালালাবাদ এসোসিয়েশন ইতালি সভাপতি অলিউদ্দিন শামীম। হাফিজ মাওলানা রাকিব হাসান সাহেব, হাফিজ মাওলানা দোলায়েত হোসেন সাহেব।

আরো উপস্তিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউ কে এর উপদেষ্টা, জনাব ইসমাইল মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ ইতালির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ সাইফুর রহমান সজিব, সদস্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুছ ছামাদ, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সাধারণ সম্পাদক শাব্বির আহমদ সহ প্রমুখ।

মাহফিলে জালালাবাদ এসোসিয়েশন ইতালী ও বৃহত্তর সিলেট ইসলামী যুব সমাজ এর পক্ষ থেকে প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী কে সম্মাননা সরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। পরিশেষে দোয়া ও নৈশভোজের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD