শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত রোকেয়া হলের পাঁচ ছাত্রীর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী, রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা, ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন ও হলের টিউটররা এসে তাঁদের তুলে নেওয়ার আহ্বান জানান। পরে ছাত্রীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত ঘোষণা করে। অনশনকারী ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুজন অনশনকারী অসুস্থ হওয়ায় ২৪ ঘণ্টার জন্য অনশন স্থগিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছেন ওই হলের পাঁচ ছাত্রী। অনশনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে তাঁরা অনশন স্থগিত করেন।

এর আগে বুধবার রাত নয়টা থেকে চারটি দাবি নিয়ে অনশনে বসেছিলেন রোকেয়া হলের পাঁচ ছাত্রী। তাঁরা অনশনে বসা শিক্ষার্থীরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের রাফিয়া সুলতানা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সায়েদা আফরিন, একই বিভাগের জয়ন্তী রেজা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শ্রবণা শফিক দীপ্তি ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রমি খিশা।

রাফিয়া সুলতানা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে রোকেয়া হল সংসদে সহসভাপতি (ভিপি), সায়েদা আফরিন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে হল সংসদে সহসাধারণ সম্পাদক (এজিএস), শ্রবণা শফিক দীপ্তি স্বতন্ত্র জোট থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদে স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে আর প্রমি খিশা হল সংসদে সদস্যপদে ছাত্র ফেডারেশনের প্রার্থী ছিলেন। জয়ন্তী রেজা প্রার্থী ছিলেন না।

তাঁদের দাবিগুলো হলো- প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগ, হল সংসদের পুনর্নির্বাচন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

গত ১১ মার্চ দিনভর নানা নাটকীয়তার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত। এতে অনিয়ম ও ভোট কারচুপিসহ নানা অভিযোগে পুনর্নির্বাচনের দাবি উঠেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD