শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আরাকান আর্মি কর্তৃক আটককৃত ০৫ বাংলাদেশী জেলেকে ফেরত আনলো বিজিবি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক আটককৃত ০৫ বাংলাদেশী জেলেকে ফেরত আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অদ্য ০৯ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর ১৩৩০ ঘটিকায় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি নাফ নদী দিয়ে আটককৃত ০৫ বাংলাদেশী জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করে। এর আগে, গত ০৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ১৫০০ ঘটিকায় টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকা হতে ০৫ জন বাংলাদেশী জেলে একটি ট্রলারযোগে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে গমন করে। মাছ ধরতে ধরতে একসময় ভূলবশতঃ তারা বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মায়ানমারের জলসীমার কাইং চং নামক স্থানে ঢুকে পড়ে। এসময় মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ ০৫ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগের মাধ্যমে আজ ০৫ বাংলাদেশী জেলেকে ফেরত আনা হলো। উল্লেখ্য, ২০১৭ সালের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার পর থেকে নাফ নদীতে মাছ ধরা নিষেধ করা আছে। তথাপিও বাংলাদেশের জেলেরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায়শঃ নাফ নদীতে মাছ ধরতে যায়। এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিজিবি’র পক্ষ সবাইকে অনুরোধ করা হয়েছে।

আরাকান আর্মির হাতে আটককৃত বাংলাদেশী নাগরিকগণ হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপের আব্দুর রহিমের ছেলে মোঃ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মোঃ রাসেল মিয়া (২৩) ও মোঃ সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলাম এর ছেলে মোঃ বোরহান উদ্দিন (১৯) এবং খোরশেদ আলমের ছেলে মোঃ রাশেদ (২৪)।

পরবর্তীতে বিজিবি কর্তৃক ০৫ বাংলাদেশী নাগরিককে নিকটতম আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD