শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

আমের মজাদার ঠাণ্ডা দই

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ জুন, ২০১৮
টকদই ও মিষ্টিদই সবারই পছন্দ। কিন্তু ভিন্ন স্বাদের ঠাণ্ডা আম দই হয়তো অনেকেই খাননি। অথচ ঘরেই তৈরি করে খেতে পারেন আমের মজাদার ঠাণ্ডা দই। কিভাবে আমের ঠাণ্ডা দই তৈরি করবেন তা নিয়ে লিখেছেন ফাতেমা রহমান রুমা

প্রথমে যা লাগবে: পাকা আমের পিউরি দেড় কাপ (পাঁকা আম চটকে ব্লেন্ড করে ছেকে নিতে হবে), টক দই দেড় কাপ, গুড়ো দুধ ১কাপ (হাফ কাপ পানি দিয়ে গুলে নিতে হবে), কনডেনস মিল্ক ১/২ কৌটা (মিষ্টি বেশি করতে চাইলে সাথে চিনি দিতে হবে)।

যেভাবে তৈরি করবেন
সব উপকরণ এক সাথে খুব ভাল করে মিশিয়ে মাটির হাঁড়ি/কাঁচের ওভেন প্রুফ পাত্রে ঢেলে নিতে পারেন। তারপর ওভেন চালু করে ১০মিনিট মাঝারি হিটে গরম/প্রিহিট করে নিতে হবে এবং দইয়ের পাত্র দিয়ে ১০০°তে ১ ঘন্টা বেক করতে হবে।

যেহেতু ওভেনের তাপমাত্রা অনেক সময় উঠানামা করে তাই হয়তো সময় ১৫/২০মিনিট বেশি লাগতে পারে। ১ ঘন্টা হয়ে গেলে দইয়ের পাত্র নাড়িয়ে দেখতে হবে। যদি দই জমে যায় তবে ওভেন বন্ধ করে ওভাবেই রেখে দিন।

একটু ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে আরো বেশি ঠাণ্ডা করতে হবে। এর জন্য ২/৩ ঘন্টা রাখলেই হবে এবং একদম জমে গেলেই নামিয়ে পরিবেশন করুন আমের ঠাণ্ডা দই।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD