শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

আমি খেলা দেখি কিন্তু উল্টাপাল্টা ফল হচ্ছে : শেখ হাসিনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এশিয়া কাপ জয় করায় নারী ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ১১ লাখ টাকার চেক, বিশেষ নৈপূণ্যের জন্য ২৭ লাখ টাকাসহ মোট ২ কোটি টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সঙ্গে গণভবনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে নারী ক্রিকেটের জয়যাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

চলতি রাশিয়া ফুটবল বিশ্বকাপের খেলা দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি খেলা দেখছি। তবে এবারের ফুটবলে উল্টাপাল্টা ফল হচ্ছে। বুধবার রাতে গণভবনে এশিয়া কাপজয়ী নারী ক্রিকেটারদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় সালমা-জাহানারাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী ক্রিকেটারদের যে জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখবে হবে।’

প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা তুলে ধরেন এবং দেশে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এছাড়া নারীদের এ কীর্তিতে মেয়েদের মধ্যে ক্রিকেট আরো জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি দেশে খেলাধুলার প্রতি মেয়েদের অনুরাগ বাড়বে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ক্রিকেট খেলায় মেয়েদের পাওয়া কঠিন ছিলে। খেলোয়াড় পাওয়া যেত না, রক্ষণশীল সমাজ, নানা দিকে থেকে বাধা ছিলে। আশার কথা, মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে। তারা সাফল্যা পাচ্ছে।’

নারী ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অনুষ্ঠানে দাবি করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘পাবলিক বাসে মেয়েদের চড়া নিয়ে ফেসবুক ও পত্রিকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

‘মেয়েদের ম্যাচ ফি ৬০০ টাকা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখানে নারী-পুরুষ কোনো বৈষম্য নেই।’, যোগ করেন পাপন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD