শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

আমরা বাংলাদেশকে ভালবাসি:পর্তুগালের রাষ্ট্রপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন(পর্তুগাল) প্রতিনিধি:লিসবনে দু-দিন ব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক কূটনৈতিক বাজার এ বাংলাদেশ দূতাবাস লিসবন, পর্তুগাল অংশগ্রহণ করেছে। উক্ত মেলায় দূতাবাসের স্টলে দেশীয় ঐতিহ্য ও হস্তশিল্পকে বিশেষভাবে তুলে ধরে হয়। শাড়ি, গামছা, শিকা সহ দেশীয় ঐতিহ্যবাহী উপকরণের মাধ্যমে গ্রামীন আদলে নির্মিত বাংলাদেশ প্যাভিলিয়ন যা বাজারে আগত দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ প্যাভিলিয়নে মসলিন, জামদানী এবং উপজাতি তাঁত শিল্পকে বিশেষগুরূত্ব সহকারে তুলে ধরা হয়। এ উপলক্ষ্যে দূতাবাস আগত দর্শনার্থীর মধ্যে মসলিন, জামদানী এবং উপজাতি তাঁত শিল্পকে পরিচিত করবার জন্য পর্তুগিজ ও ইংরেজি ভাষায় প্যাম্পলেট প্রকাশ করা হয়।

এছাড়াও বাংলাদেশ প্যাভিলিয়নে দেশীয় ঐতিহ্যবাহী পোষাক, মুক্তা ও অন্যান্য গহনা, মহিলাদের ব্যাগ, মসলিনের টেবিল ক্লথ, হাতের সেলাইয়ের কাজ সহ অন্যান্য হস্তশিল্পজাত পণ্য এবং বাংলাদেশের প্যাকেটজাত খাদ্যদ্রব্য প্রদর্শন করা হয় । বাজারে আগত ছয় হাজারের অধিক পর্তুগীজ ও অন্যান্য দেশের নাগরিক বাংলাদেশ প্যাভিলিয়নে আসেন এবং ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্য দেখেন ।

পর্তুগালের মাননীয় রাষ্ট্রপতি মারসেলো রেবেলো দ্যা সুজা বাংলাদেশ প্যাভিলিয়নে আসেন এবং বাংলাদেশী পণ্য দেখার জন্য কিছু সময় ব্যয় করেন। এসময় পর্তুগালের রাষ্ট্রপতিকে একটি রুপার তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা উপহার দেয়া হয় । তিনি বাংলাদেশ প্যাভিলিয়নে এসে আমরা বাংলাদেশকে ভালবাসি বলে মন্তব্য করেন।

প্রবাসী বাংলাদেশী শাস্ত্রীয় সংগীত শিল্পী কে এম মোস্তফা আনোয়ার তানপুরার মূর্ছনায় মেলায় আগত সঙ্গীত প্রেমীদের বিমোহিত করে। এসময় সেবামূলক কাজে ব্যয়ের জন্য অর্থ সংগ্রহের লক্ষে দূতাবাস হতে খিচুড়ির সাথে মুরগীর কোরমা, ডিম, পিয়াজু, সিংগারা, সমুচার দেড় শতাধিক খাবারের বাক্স প্রদান করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD