শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আবারো ক্ষমতায় পর্তুগালে সোসালিষ্ট পার্টির জোট সরকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন (পর্তুগাল)প্রতিনিধি: ইউরোপের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দেশ পর্তুগালে স্থানীয় সময় রবিবার জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পুর্ন হয়েছে। ২৩০ টি আসনে ভোটগ্রহণ চলে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। মধ্যে রাত পর্যন্ত চলে ভোট গননা।

এবারের নির্বাচনে সর্বমোট ৪৫.৫০ ভাগ ভোট পড়েছে। এর মধ্যে ৩৬.৬৫ ভাগ ভোট পেয়েছে ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টি এবং বিরোধীদল পেয়েছে ২৭.৯০ ভাগ ভোট। ২৩০ টি আসনের মধ্যে ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টি পেয়েছে ১০৬ টি, প্রধান বিরোধীদল পি এস ডি পেয়েছে ৭৭ টি, বাম দল পেয়েছে ১৯ টি এবং পর্তুগিজ কমিউনিস্ট পার্টি পেয়েছে ১২ টি। তাছাড়া সি ডি এস পেয়েছে ৫ টি, পান পেয়েছে ৪ টি ও অনন্য দল পেয়েছে ৩ টি এবং অমীমাংসিত রয়েছে ৪ টি আসন।

এবারেই প্রথম বিপুলসংখ্যক বাংলাদেশী বংশোদ্ভূত পর্তুগিজ নাগরিক তাদের ভোট প্রয়োগ করেছেন। বিভিন্ন জনমত জরিপে আগে থেকেই বর্তমান ক্ষমতাসীন সোসালিষ্ট পার্টি ৩৭ শতাংশ জনপ্রিয়তা নিয়ে এগিয়ে ছিলেন। প্রধান বিরোধীদল পি এস ডি ৩০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে রয়েছেন বেশ ভাল অবস্থানে ছিল।

তাই এবারের নির্বাচন ছিল বেশ হাড্ডা হাড্ডি লড়াইয়ের। ছোট ছোট অনেক দল এবারের নির্বাচনী প্রচারনার এগিয়ে ছিলেন। এককভাবে সরকার গঠনের প্রত্যাশা করছিলেন ক্ষমতাসীন ও অভিবাসন বান্ধব দল পি এস। কিন্তু ভোটের রাজনীতিতে তাদের ক্ষমতায় ফিরতে আবারও জোটবদ্ধ হতে হবে বলে ফলাফলে দেখা যাচ্ছে।

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে সোসালিষ্ট পার্টির পূর্বের মিত্র, আরেক অভিবাসন বান্ধব বাম দল ব্লক এসকেরডা সহ অন্য কয়েকটি ছোট দলের সাথে জোট গঠন করে সরকার গঠন করতে হবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন। পর্তুগালের জনগণ এবং এখানে অবস্থান রত অভিবাসীরা সোসালিষ্ট পার্টিকে স্বাগত জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD