শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ঈদ উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান উদযাপিত হয়। বাংলাদেশের ব্যানারে বিপুল সংখ্যক প্রবাসীরা ঈদ উৎযাপনে একত্রিত হয়। যা ছিল বিগত কয়েকবছর মধ্যে স্মরণকালের বৃহত্তম জনসমাগম।

১৩ই এপ্রিল শনিবার ঈদের অনুষ্ঠানে শুধু ফ্রাঙ্কফুর্ট নয় জার্মানির অন্যান্য শহর থেকেও প্রবাসী বাংলাদেশিরা বিপুল উৎসাহ, উদ্দীপনা নিয়ে অনুষ্ঠান স্থলে আসে। বিকেল ৫টায় অনুষ্ঠান শুরুর সময় থাকলেও তার আগেই হল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


অনেকে হলে জায়গা না পেয়ে হলের বাইরে অবস্থান নেন , সব মিলিয়ে হল এবং হলের বাইরে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, তারা আরও বড় হল নেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পায়নি । ৮শত মানুষের বসার স্থান থাকলেও মানুষ ছিল প্রায় দেড় হাজার, এটা ছিল স্মরণকালের বৃহত্তর বাংলাদেশিদের সমাগম।

আয়োজকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিপুল সংখ্যক প্রবাসীদের বিকেলের নাস্তা এবং নৈশভোজের আপ্যায়ন করেন। প্রবাসী শিল্পীরা গান গেয়ে অতিথিদের আনন্দিত করেন। আয়োজকরা জানান, তাঁরা এতো মানুষের সমাগম দেখে উৎসাহিত হয়েছেন, আগামী ঈদে আরও বড় হবে বলে প্রত্যাশা করেন।

প্রতি বছর দু’টি ঈদের নামাজ ও ঈদের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের উপহার দিবেন বলে আয়োজকেরা প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD