শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

আঞ্চলিক ক্রিকেটেই নতুন প্রতিভা খুঁজছে বিসিবি: বুলবুল

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশের ক্রিকেটকে জেলা ও উপজেলা পর্যায় থেকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো শুরু হলো আঞ্চলিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি প্রেসিডেন্ট বলেন, “জেলা ও উপজেলা পর্যায়ে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন ক্রিকেটার খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের দিকেই এখন নজর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ”

চট্টগ্রাম বিভাগের মোট ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল আর ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফাইনাল। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ সকাল সাড়ে ৯টায়, দ্বিতীয় ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ১ লাখ টাকা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফরটিস কুমিল্লা ও এবি ব্যাংক নোয়াখালী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD