শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৮ জুন, ২০১৯

আজ বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড।

২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে লেখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের অমর এক কাব্য, খুলে গিয়েছিল স্বপ্নের দরজা। ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে মাশরাফিরা নিশ্চিত করেছিলেন কোয়ার্টার ফাইনাল। এই সাফল্য বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে গেছে আরেক উচ্চতায়। অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ দলে যে বিশ্বাসটা ভীষণ পোক্ত হয়েছে—‘হারাতে পারি যেকোনো দলকেই।’ সেটিরই ধারাবাহিকতায় ২০১৫ বিশ্বকাপের পর ওই বছর দেশের মাঠে যে কটি ওয়ানডে সিরিজ খেলেছেন মাশরাফিরা, প্রতিটি জিতেছেন। সাফল্যধারা অব্যাহত থেকেছে পরেও। ইংল্যান্ডেই হওয়া ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা, কদিন আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে ফাইনাল না জেতার দুঃখ ঘোচানো—সবই ২০১৫ বিশ্বকাপজাত আত্মবিশ্বাস থেকে। ২০১৯ বিশ্বকাপের শুরুটাও হয়েছে দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর নিউজিল্যান্ডের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই—এই বাংলাদেশকে নিয়ে এখন আকাশসম স্বপ্ন।

বাংলাদেশ কি পারবে বিশ্বকাপে ইংল্যান্ডে বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে?আজ বাংলাদেশ যদি জয় পায় তবে বিশ্বকাপে টানা তৃতীয়বার পরাজিত হবে ইংল্যান্ড।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD