হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি: ২৪ মার্চ আজ । তৃতীয় ধাপে গাজীপুরের কাপাসিয়া , শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে । নির্বাচনে ভোটারদের ভোটদানে আগ্রহ দেখা যাচ্ছে না শ্রীপুরের মারতা, প্রহলাদপুর ভোটকেন্দ্র ।
এখানে নির্বাচনকে নিয়ে নেই উৎসব । সাড়া নেই । ভোটারদের উপস্থিতি তেমন নেই । লাইন নেই । নির্বাচনী আমেজ নেই । নেই ভীড়। জটলা নেই । ভোটার সাব্বির আহমদ জানান , শ্রীপুরে নির্বাচনে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ প্রার্থীর লড়াই হবে। শ্রীপুরে বর্তমান চেয়ারম্যান আবদুল জলিল নৌকা প্রতীকে লড়ছেন । তিনি জয়ের আশাবাদী । শ্রীপুর ভোট কেন্দ্রে ভোট প্রদানকালে তিনি এ কথা জানান ।
কাপাসিয়া উপজেলার চিত্র একই। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা যায় । সকাল ৯ টায় উপজেলার ভাকোয়াদী ভোট কেন্দ্র ফাকা দেখা যায় । ভোটারদের সকাল ৯ টা নাগাদ ওই কেন্দ্রে তেমন পাওয়া যায়নি । সংবাদকর্মী সাঈদুর রহমান জানান এ তথ্য । নৌকার প্রার্থী আমানত হোসেন খান উত্তর খামের মাদ্রাসা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন । তিনি জয়লাভের আশা করছেন ।
নির্বাচনী প্রচার, জনসংযোগ, মিছিল মিটিং নিয়ে গত কদিন কালিয়াকৈরে প্রার্থীরা সরব ছিলো । অথচ ভোটদানে ভোটারদের তেমন দেখা যাচ্ছে না । কালিয়াকৈরে রেজাউল করিম রাসেল নৌকা প্রতীক পেয়েছেন । নৌকার বিজয় ঠেকাতে এ উপজেলায় কাজ করছেন উপজেলার শীর্ষ নেতারাই । এ তথ্য জানান মাটিকাটা গ্রামের মোবারক হোসেন ।
চেয়ারম্যান পদে কাপাসিয়ায় আনিসুর রহমান আরিফ (আনারস মার্কা), কালিয়াকৈরে কামাল উদ্দিন সিকদার ( প্রতীক -আনারস) ,শ্রীপুের এড. সামসুল আলম প্রধান ( মোটর সাইকেল ) প্রতিদ্বন্দ্বিতা করছেন । যারা সকলেই স্ব স্ব উপজেলার আওয়ামী লীগের শীর্ষ নেতা ।
এদিকে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে সংশ্লিষ্ট বাহিনী ।