শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

আজ কবি সোহরাব পাশার ৬৩ তম জন্মদিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

জেলা প্রতিনিধি ময়মনসিংহ: সাম্প্রতিক বাংলা কবিতার অন্যতম বিশিষ্ট কবি সোহরাব পাশার ৬৩ তম জম্মদিন আজ। ১৯৫৬ সালে ১ জুলাই টাঙ্গাইল জেলার গাটাইল উপজেলার পুলহারা গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। সত্তর দশকে বাংলা কবিতায় তাঁর আগমন এবং আশির দশকে পাঠক পরিচিতি লাভ করেন। ১৯৭৬ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি এ অনার্স এবং ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন।
তিনি বর্তমানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর প্রকাশিত ১৭টি কাব্য গ্রন্থ । তন্মধ্যে পাথর রাত্রি(১৯৮৮) আনন্দ বাড়ি নেই(১৯৯৩) বিকেলে জলপাই রোদে(২০০২) শরবিদ্ধ স্বপ্নবেলা(২০০৪) ভালোবাসা অগ্নির হাতে (২০০৯) কেউ বলেনা কিছুই (২০১১), মুক্তিযোদ্ধের কবিতা উল্লেখ যোগ্য।

কবির জন্ম দিন উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কবি বাংলা একাডেমীর জীবন সদস্য। তিনি যে সকল প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা ও পুরস্কার পেয়েছেন সে গুলো হচ্ছে পঞ্চদল সাহিত্য গোষ্ঠি গোড়াশাল, নরসিংদী প্রভাতী সংঘ, বরাত নরসিংদী, কচি কাঁচার মেলা গফরগাও, ২১শতকের স্রোত দুর্গাপুর, সাহিত্য সমাজ ১৪১৭ সম্মানন্না, টাঙ্গাইল সাহিত্য সংসদ, ভাষা সৈনিক শামছুল হক স্মৃতিপদক ২০১২, আপতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে সংবর্ধনা ২০১১ ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD