শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট নাগাদ যুক্তরাষ্ট্রে ৮২ হাজার মানুষের মৃত্যু হতে পারে : হোয়াইট হাউস

জার্মান বাংলা অনলাইন:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগামী আগস্ট নাগাদ যুক্তরাষ্ট্রে ৮২ হাজার মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হোয়াইট হাউস।এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন। গত রোববার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের সমন্বয়ক ড. ডেবোরাহ বার্কস।

পরিসংখ্যানের ১২টি মডেল পর্যালোচনা করে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।প্রেস ব্রিফিংয়ের সময় ডেবোরাহ বার্কস অবশ্য আরেকটি মডেলের কথাও উল্লেখ করেন, যেখানে একই ধরনের শঙ্কা প্রকাশ করা হয়েছিল। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন বিভিন্ন দেশের সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের ভিত্তিতে তৈরি করা ওই মডেলটি জনপরিসরে তুলনামূলক বেশি পরিচিত। ডেবোরাহ বলেন, ‘এই বিশ্লেষণ এক হতাশাজনক চিত্র তুলে ধরছে। কোনো অঙ্গরাজ্য বা শহরই এই সংক্রমণের বাইরে থাকবে না। এমনকি সামাজিক দূরত্ব মেনে চলেও মৃতের সংখ্যা খুব বেশি কমানো যাবে না।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া গেছে, তাতে মধ্য-এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রতি দিন গড়ে ২ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। ধারণা করা হচ্ছে, এপ্রিলের মাঝামাঝি সময়েই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি হবে। ওই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রে ২ লাখ ২৪ হাজার হাসপাতাল বেড প্রস্তুত রাখা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অন্তত ৬০ হাজার কম। এতে আরও বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মে মাস পর্যন্ত বর্ধিত হতে পারে। তারপরও যুক্তরাষ্ট্রে আগামী আগস্টের মধ্যে কোভিড-১৯-এ প্রায় ৮২ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

ডেবোরাহ জানান, ইতালি, চীন ও যুক্তরাষ্ট্রের অতীত অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এমন পূর্বাভাস যে হুবহু ফলে যাবে, এমন নয়। কিন্তু এটি সবাইকে সতর্ক থাকতে বলছে। পরিস্থিতি খারাপ হলে হাসাপাতালগুলোয় নেওয়া প্রস্তুতি ভীষণভাবে অপ্রতুল হয়ে উঠবে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খেতে হবে। তেমনটি হলে মৃতের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাবে।

পরিস্থিতি যে আরও ভয়াবহ হতে পারে তা সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির কথাতেই স্পষ্ট। গত রোববার সিএনএনকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে অবস্থা, তাতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ এমনকি ২ লাখও হতে পারে। তবে এটা আশঙ্কাই শুধু। এ ধরনের সুস্পষ্ট কোনো সংখ্যা তুলে ধরে মানুষকে আতঙ্কিত ও বিভ্রান্ত না করাটাই ভালো হবে।’

এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যসহ স্থানীয় প্রশাসনগুলোকে আরও বেশি তৎপর হতে হবে উল্লেখ করে ডেবোরাহ বার্কস বলেন, ‘সবাই একসঙ্গে কার্যকর পদক্ষেপ নিলে আমরা অনেককেই বাঁচাতে পারব। কিন্তু যদি অঙ্গরাজ্যগুলো পদক্ষেপ না নেয় এবং সাধারণ মানুষ প্রশাসনিক নির্দেশ না মানে, তাহলে অনেক লোক মারা যাবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD