শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

আগস্টে বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫

আইসিসির নির্ধারিত সূচি অনুসারে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় দলের। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ম্যান ইন ব্লুরা। তবে আগস্টে বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত।

এই সিরিজের সূচি পরিবর্তনের জন্য বিসিবিকে প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগস্টের এ সিরিজটি চলতি বছরের নভেম্বরে খেলতে চায় তারা।

নির্ধারিত সূচি অনুসারে আগামী ১৭ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের। দুদিন বিরতির পর ২০ আগস্ট দ্বিতীয় ও ২৩ আগস্ট তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে এবং তৃতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ২৬ আগস্ট হবে চট্টগ্রামে। এরপর মিরপুরে আসার কথা রয়েছে ভারতের। যেখানে ২৯ আগস্ট দ্বিতীয় ও ৩১ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD