শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশসীমা লঙ্ঘনে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিবাদ ইরাকের

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরাকে ইসরায়েলি বিমান চলাচল এবং তা ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

ইরাকি সংবাদ সংস্থা (INA) জানায়, দেশটির সেনাপ্রধানের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইসরাইলের হাতে ইরাকের আকাশসীমা লঙ্ঘন এবং তা ব্যবহার করে ইরান বা অন্য কোনো প্রতিবেশী দেশের ওপর হামলা চালানো সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

তিনি বলেন, এটি শুধু ইরাকের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন নয়, একই সঙ্গে আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি পদক্ষেপ। এসব বেআইনি তৎপরতার ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

ইরাকি মুখপাত্র আরও জানান, ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে বাগদাদ সরকার, এবং তাদের বিরুদ্ধে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD