শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী অাজ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: অকুতোভয় নারীনেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের অাজ (২৪ আগস্ট) ১৪তম মৃত্যুবার্ষিকী ।

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি জামায়াত জোট সরকারের মদদে ইতিহাসের ঘৃণিত ভয়াবহ গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি, নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি বেগম আইভি রহমান রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ভৈরব উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও তার পরিবার নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দিনের কর্মসূচির মধ্যে সকাল ৭টায় শহরের দলীয় আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল ৭টা ৩০ মিনিটে কোরআন খতম, সকাল ১০টায় পৌর শহরের কমলপুর ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন শহীদ আইভি রহমান তোরণে পুস্পস্তবক অর্পণ, বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তাছাড়া শহরের ভৈরব প্রেসক্লাবে সন্ধ্যা ৭টায় মরহুমার স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা হবে এবং ভৈরবপুর তার নিজ বাড়ি আইভি ভবনে সারাদিন কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আইভির পুরো নাম জেবুন নাহার আইভি। বিয়ের পর নামের সঙ্গে স্বামীর নামের শেষ অংশ যোগ হয়ে আইভি রহমান। আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরবের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৫৮ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বাবা জালাল উদ্দিন আহমেদ ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এবং শিক্ষাবিদ। মা হাসিনা বেগম ছিলেন একজন আদর্শ গৃহিনী। ৮ বোন, ৪ ভাইয়ের মধ্যে আইভি ছিলেন ৫ম। তার এক ছেলে পাপন, দুই মেয়ে তানিয়া ও ময়না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD