শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

আইন-শৃঙ্খলা অবনতিতে উদ্বেগ: মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাসহ সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সারাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক সহিংসতা ও হত্যার ঘটনাও সংগঠনটি উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে যুক্তফ্রন্ট এসব দাবি জানায়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন এলাকায় নানাবিধ সহিংস ঘটনা ঘটায় সাধারণ মানুষ নিজেকে নিরাপত্তাহীন মনে করছে। তারা উল্লেখ করেন, গণমাধ্যমে প্রতিদিনই খুন–সহিংসতার খবর প্রকাশিত হচ্ছে, যা আইন–শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্দেশ করে।

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি নিজেদের বাড়িতে প্রাণ হারানোকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে নেতারা বলেন, দ্রুততম সময়ে ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে সারাদেশে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের লাগাম টানতে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে—এই দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই অবিলম্বে আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD