শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আইনানুগভাবে হংকং প্রশাসন করবে চীন সরকার

চায়না মিডিয়া গ্রুপ থেকে রুবি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০

২৫ মে বিকেলে বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনের দ্বিতীয় পূর্ণাঙ্গ সেশন আয়োজিত হয়। এ সেশনে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করা হয়েছে। চীনের আইন প্রণয়নের তালিকা ও বার্ষিক আইন প্রণয়নের পরিকল্পনা গৃহীত হয়েছে এবং হংকংবিষয়ক জাতীয় নিরাপত্তা আইনের’ খসড়া প্রণয়নের প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। এতে চীনের আইন প্রণয়নকারী সংস্থার আইন অনুযায়ী হংকং প্রশাসনের প্রতিজ্ঞা ও মনোভাব প্রতিফলিত হয়েছে।

হংকংবিষয়ক জাতীয় নিরাপত্তা আইন বর্তমানে দুটি অধিবেশনের উত্তপ্ত বিষয়। জনমতে এ কর্মকাণ্ডে আইনের দিক থেকে হংকংয়ের বিদ্যমান সংকট মোকাবিলা করা যায় এবং হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে দীর্ঘকালীন জাতীয় নিরাপত্তা জারি না করার অবস্থার অবসান ঘটবে। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চান শু বলেন, ‘সিপিসি’র ঊনবিংশ কংগ্রেসের চতুর্থ পুর্ণাঙ্গ অধিবেশনের চেতনায় রাষ্ট্রীয় পরিষদের উত্থাপিত হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জাতীয় নিরাপত্তা রক্ষাবিষয়ক প্রতিবেদন নিয়ে আলোচনার পর ‘চীনের জাতীয় গণকংগ্রেসেহংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জাতীয় নিরাপত্তা রক্ষাবিষয়ক আইন ও নির্বাহী ব্যবস্থার সিদ্ধান্তের খসড়া’ প্রণয়ন করা হয়েছে। প্রতিনিধিদের যৌথ প্রচেষ্টায় এ গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের কাজ সফল হবে’।

লি চান শু বলেন, এটি হচ্ছে নতুন পরিস্থিতিতে ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’, হংকংবাসীদের হংকংশাসন, সংবিধান ও মূল আইনে নির্ধারিত হংকংয়ের আইন-শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা হংকংবাসীসহ সব চীনাদের মূল স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর ফলে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়নের স্বার্থ রক্ষার পাশাপাশি হংকংয়ের দীর্ঘকালীন সমৃদ্ধি ও স্থিতিশীলতায় আরও শক্তিশালী আইনি নিশ্চয়তা যোগাবে।

জানা গেছে, এ সিদ্ধান্ত পাস হলে চীনের জাতীয় গণকংগ্রেসের নির্দেশনায় সংস্থাটির স্থায়ী কমিটি সংশ্লিষ্ট আইন প্রবর্তন করবে। লি চান শু বলেন, ‘পরবর্তীতেজাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি আইন অনুযায়ী হংকং ও ম্যাকাও প্রশাসন করবে এবং সংবিধান ও মূল আইনে নির্ধারিত সাংবিধানিক শৃঙ্খলা রক্ষা করবে। জাতীয় পর্যায়ে বিশেষ প্রশাসনিক অঞ্চলে জাতীয় নিরাপত্তা রক্ষাসংক্রান্ত আইনি ব্যবস্থা সুসংহত করবে।

এ অধিবেশনে পেশ করা দেওয়ানি আইনেরখসড়া অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি হলো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর প্রথম দৃষ্টান্তমূলক পদক্ষেপ। লি চান শু বলেন, ‘এ অধিবেশনে পেশ করা দেওয়ানি আইনের খসড়া আইনানুগ চীন প্রতিষ্ঠার দৃষ্টান্তমূলক সাফল্য। সব প্রতিনিধির আলোচনার পর চীনের বৈশিষ্ট্যময়, সামষ্টিক চেতনা, জনগণের সদিচ্ছা তুলে ধরা হয় এবং জনগণের অধিকার রক্ষা ও সামাজিক সমতা ও ন্যায্যতা রক্ষা করা যায় এবং এটি আইনে প্রণয়ন যেতে পারে।

উল্লেখ্য যে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর পরই চীনের আইন প্রণয়ণকারী সংস্থা মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আইনি সমর্থন দেওয়ায় দ্রুত পদক্ষেপ নিয়েছে। এদিন জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী অনুযায়ী পরবর্তীতে আইন প্রণয়নকারী সংস্থা জনস্বাস্থ্য বিষয়ে নিশ্চিতকরণ ব্যবস্থা নিয়ে আইন প্রণয়ন ও সংশোধনের কাজ জোরদার করবে এবং এতে বিশেষ কর্মদল গঠন করবে। এর মধ্যে ৩০টি আইন প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত প্রকল্পের সামগ্রিকভাবে কার্যক্রম প্রণয়ন করা হয়েছে। আগামী দু’এক বছরের মধ্যে বেশিরভাগই আইন প্রণয়নের কাজ শেষ করার জন্য চেষ্টা চালাবে আইন প্রণয়নকারী সংস্থা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD