শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অস্বচ্ছল আ.লীগ নেতা নূরুল হকের পাশে দাঁড়ালেন এমপি নাজিম উদ্দিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

মশিউর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নূরুল হক ৫০ বছর ধরে রাজনীতি করে আসছেন। কোনদিন নিজের জন্য কারো কাছে কিছু চাননি। কেউ আগ্রহী হয়েও তাঁকে সহযোগিতা করেননি। এই ৫০ বছরে অনেক নেতার জীবনমানের উন্নতি হলেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি নূরুল হকের জীবনে। তাই জীবনের শেষ প্রান্তে এসে ৬৬ বছর বয়সে রাস্তার পাশে পান-সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। নূরুল হকের এ মানবেতর জীবন-যাপনের দৃশ্যটি চোখে পড়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের। এ বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড দিলে স্থানীয় গণমাধ্যম কর্মীরা নূরুল হকের মানবেতর জীবন কাহিনী প্রকাশ করেন বিভিন্ন সংবাদপত্রে। বিষয়টি স্থানীয় এমপি প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এর দৃষ্টিগোচর হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। নূরুল হককে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন তিনি। এমপি’র পক্ষ থেকে মঙ্গলবার (৫ ফেব্রæয়ারী) গৌরীপুর পৌরসভার বাড়িওয়ালাপাড়া এলাকায় নূরুল হকের বাড়িতে গিয়ে তার হাতে এ অনুদানের টাকা তুলে দেন আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন জুয়েল। অনুদানের টাকা পেয়ে এসময় আনন্দে কেঁদে ফেলেন নূরুল হক। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ৫০ বছরের রাজনৈতিক জীবনে এটি তার প্রথম অনুদান প্রাপ্তি। এ টাকা দিয়ে তিনি ঘর উত্তোলন করবেন। অনুদান প্রদানের জন্য এমপি নাজিম উদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
অনুদানের টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, অর্থ বিষয়ক সম্পাদক শামীম খান, সাবেক সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব।
উল্লেখ্য দুঃসময়ের ত্যাগী এই নেতা নূরুল হক ১৯৭৭ সনে গৌরীপুর পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক, ৮১ সনে সাংগঠনিক সম্পাদক, ৮৬ সনে সহ-সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সনে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নির্বাচিত হয়ে বর্তমানে এ পদে বহাল রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD