শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় আবারও ডিম

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ মে, ২০১৯
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন-ফাইল ছবি

জার্মান-বাংলা ডেস্ক:গত মার্চে নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার পর মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রাসের অ্যানিংকে ডিম প্রতিবাদের মুখোমুখি হতে হয়।

এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ডিম ছুড়ে মেরেছেন এক নারী বিক্ষোভকারী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার প্রচার চালানোর সময় এক নারী বিক্ষোভকারী প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লে এটি তাঁর মাথায় গিয়ে লাগে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, এক নারীকে ঘটনাস্থল থেকে জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউ সাউথ ওয়েলসের অ্যালবারি শহরে এ ঘটনা ঘটে। এ সময় কান্ট্রি উইমেন অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলছিল। ঘটনাস্থলে একজন বয়স্ক নারী অজ্ঞান হয়ে পড়েন বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়। মরিসন দ্রুত মাথায় হাত দিয়ে ডিম মোছার চেষ্টা করেন এবং মেঝেতে পড়ে যাওয়া ওই বৃদ্ধা নারীকে সাহায্য করার জন্য এগিয়ে যান।
পরে এক টুইট বার্তায় মরিসন এই ঘটনাকে কাপুরুষোচিত বলে আখ্যায়িত করেন।

পরে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে ওই নারী জানান, পাপুয়া নিউগিনির মানুস আইল্যান্ডের জন্য তিনি এই কাজ করেছেন। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ নৌপথে সে দেশে প্রবেশের চেষ্টা করা শরণার্থীদের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরু ও পাপুয়া নিউগিনির মানুষ আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD