শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

মঙ্গলবার অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ১০টায় একটি হাই স্কুলে গুলির শব্দ শোনা গেলে পুলিশ মোতায়েন করা হয়।

গ্রাজের মেয়র এলকে কাহর অস্ট্রিয়ার সংবাদ সংস্থা এপিএ’কে জানিয়েছেন যে আজকের বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়ার গ্রাজের ড্রেইয়ার্সচুটজেনগাসে উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সময় সকাল ১০টার সময় এই গুলি চালানো হয়।

এপিএ জানিয়েছে, তাদের মধ্যে সাতজন স্কুল ছাত্র এবং একজন প্রাপ্তবয়স্ক রয়েছে। মেয়র বলেছেন যে নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। ধারণা করা হচ্ছে সে একজন ছাত্র ছিল এবং পুলিশ জানিয়েছে যে সে সম্ভবত আত্মহত্যা করেছে।

খবর পাওয়ার পর বিশেষ বাহিনী এবং একটি হেলিকপ্টার সহ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পুলিশ জানায়, অভিযান এখনো চলছে।

গ্রাজ, যার জনসংখ্যা প্রায় ৩ লক্ষ, অস্ট্রিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। এই হামলার ঘটনায় শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে।

সূত্র : এপিএ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD