শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

অসুস্থ শিশুদের পাশে ‘সান্তা’ সেজে হাসপাতালে ওবামা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে সান্তা ক্লজ হয়ে ওয়াশিংটনের এক হাসপাতালে গিয়ে চমকে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার তিনি আচমকাই চিলড্রেন ন্যাশনাল হাসপাতালে বড়দিনের উপহার নিয়ে হাজির হন বলে এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সান্তা ক্লজের হ্যাট ও কাঁধে উপহারের ঝোলা নিয়ে হাসপাতালে যাওয়া ওবামাকে দেখে সেখানকার শিশুরা উল্লাসে মেতে ওঠে।

বড়দিনের উপহার দেওয়ার পাশাপাশি সাবেক এ প্রেসিডেন্ট শিশুদের জড়িয়েও ধরেন।

সান্তা সেজে হাসপাতালে যাওয়ার পর সেখানকার উল্লসিত কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের একটি ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ওবামা।

সেখানে তিনি বলেন, “আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা কিছু অসাধারণ শিশু ও তাদের পরিবারগুলোর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। দুই মেয়ের বাবা হিসেবে আমি কেবল এ পরিস্থিতির কথাই চিন্তা করি, যেখানে নার্স, হাসপাতাল কর্মী, চিকিৎসক ও অন্য মানুষজন তাদের সেবা করছে, খোঁজ খবর নিচ্ছে। এটাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

যুক্তরাষ্ট্রের ৪৪তম এ প্রেসিডেন্ট এখনও ওয়াশিংটন ডিসিতেই বসবাস করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD