শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অসুস্থ আ.লীগ নেতার নামে প্রধানমন্ত্রীর অনুদানের টাকা আত্মসাত!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩০ জুন, ২০১৮

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গৌরীপুরে প্যারলাইসিস রোগে আক্রান্ত মোঃ হোসেন আলীর (৫৬) নামে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে মঞ্জুরীকৃত এককালীন আর্থিক বরাদ্দ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতারনার মাধ্যমে আত্মসাত করেছে জনৈক প্রতারকচক্র।

এক্ষেত্রে প্রকৃত ব্যক্তি সনাক্তকরনে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ। বর্তমানে ভুক্তভোগী হোসেন আলী তার নামে মঞ্জুরকৃত টাকা ফেরত পেতে প্রশাসনিক কর্মকর্তাসহ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। হোসেন আলী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামের বছির উদ্দিনের পুত্র। তিনি ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ.লীগের টানা দু’বারের ভোটিংয়ে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

হোসেন আলী জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মিছিলে অংশ নিয়ে হঠাৎ পড়ে গিয়ে তিনি মেরুদন্ডে মারাত্মক আঘাত পান। এতে প্যারালাইসিস রোগে আক্রান্ত হলে তার দু’পা ও মেরুদন্ড অচল হয়ে পড়ে। টাকার অভাবে তার চিকিৎসা ব্যাহত হচ্ছিল। নিরূপায় হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে গত বছর আর্থিক সাহায্য চেয়ে একটি আবেদন করেন তিনি।
স্থানীয় এমপি বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও উপজেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দ উক্ত আবেদনে জোর সুপারিশও করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে হোসেন আলীর নামে চলতি বছরে ১৬ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য বরাদ্দ করা হয় (প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারক নং-০৩.০০৭.০৩৭.০০.০০.৯৯.২০১৮.(অংশ-৯৮)/৫৮০)।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের মাধ্যমে এ সাহায্য প্রাপ্তির বিষয়ে পত্র পেয়ে বৃহস্পতিবার (২৮ জুন) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখায় যোগাযোগ করেন তার স্ত্রী মিনারা খাতুন। এসময় ওই শাখার অফিস সহকারি আব্দুল বারেক বলেন উক্ত বরাদ্দকৃত টাকার চেক হোসেন আলী উত্তোলন করে নিয়ে গেছেন। এ কথার শুনার পর তিনি তখন হতবাক হয়ে পড়েন এবং স্থানীয় সাংবাদিকদের প্রতারনার বিষয়টি অবগত করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার অফিস সহকারি আব্দুল বারেক জানান উল্লেখিত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি মেম্বার হারুন অর রশিদের প্রত্যয়নের মাধ্যমে হোসেন আলীকে সনাক্ত করে ৩ দিন আগে তাকে চেক প্রদান করা হয়েছে। এসময় এই হোসেন আলী যে সেই প্রকৃত হোসেন আলী নয় এ বিষয়টি অবগত করার পর তিনি সাংবাদিকদের বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে।

এদিকে ২ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে বিষয়টি অবগত করা হলে তিনি জানান হারুন অর রশিদ নামে কোন মেম্বার তার ইউনিয়নে কোন ওয়ার্ডে নেই এবং যে হোসেন আলীকে চেক প্রদান করা হয়েছে গজন্দর গ্রামে ওই প্রতারকের কোন সন্ধান খুঁজে পাওয়া যায়নি।

গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন কর্তব্য কাজে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম অবহেলার কারনে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন প্যারালাইসিস রোগে আক্রান্ত আ.লীগ নেতা হোসেন আলী।

এ প্রতারনার ঘটনার সাথে প্রশাসনের অসাধু কর্মকর্তা/কর্মচারীদের সম্পৃক্ততা থাকতে পারে। এসময় তিনি উক্ত প্রতারনার ঘটনার সাথে জড়িদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। আ.লীগের স্থানীয় নেত্রী নাজনীন আলম জানান অসুস্থ ও অসহায় আ.লীগ নেতা হোসেন আলীর অনুদান প্রাপ্তির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর উল্লেখিত দপ্তরে তিনিও তদবীর করেছিলেন। সেই অনুদানের টাকা প্রতারকচক্র কর্তৃক আত্মসাতের ঘটনা খুবই দুঃখজনক।

তিনি উক্ত প্রতারনার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম জানান আমার প্রত্যয়ন ব্যতিত জেলা প্রশাসকের সাধারন শাখার অফিস সহকারি আব্দুল বারেক উল্লেখিত চেকটি প্রদান করতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD