শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

অলোক মেঘের আভা

মো.খলিলুর রহমান , যুগ্ম-সচিব:
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

অলোক মেঘের আভা
     – মো. খলিলুর রহমান

অলোক মেঘের আভায় আজি মন ভরেছে মন!
জিগ্যাসিনু প্রকৃতিকে কী বা আয়োজন?
কৃষ্ণ মেঘেরা সাজে সুদূরের গাঁয়,
শীতলতা দিয়ে যায় মনোহরা বায়।

বৃষ্টি নূপুর হয়ে ঝরবে বলে,
বায়ূর বাহনে চেপে চপল চলে।
বারিদ নামবে হয়ে সজীবনী জল,
আবেগ প্রবল হলো আবেগ প্রবল!

মেঘের রাজ্যে আজ সৃজনীর গান,
মানব মনেতে তাই আনন্দ বান।
প্রণব আবেগ আজ রুধিতে না পারি
বরষা ঝরিছে দেখো জীবন সন্চারি

মেঘেরা মেঘের দেশে উৎসবে মাতে,
মানব মনেতে প্রেম জাগে শুভপ্রাতে,
প্রকৃতি সেজেছে আজ কী দারুন কায়!
আনন্দ নৃত্যে জাগে মানব হৃদয়!

গুরুগুরু হলো শুরু মেঘের গর্জন,
আনন্দ সরোবরে জাগো আজি মন!

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD