মিনহাজ হোসেন,ইতালী প্রতিনিধি:জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি ও ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন শামীম দীর্ঘ তিন সপ্তাহের সাংগঠনিক সফর শেষে আজ ৮জুলাই সোমবার ইতালীর রাজধানী রোমে ফিরছেন।
বিগত তিন সপ্তাহ সাংগঠনিক সফরে রয়েছেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি ও ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন শামীম তিনি গত ১৭জুন যুক্তরাজ্যে সাংগঠনিক সফরে গমন করলে সেখানে জালালাবাদ এসোসিয়েশন ইউ কে, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইউ কে, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিলর ইন ইউ কে, বিয়ানীবাজার ইয়থ এসোসিয়েশন ইউ কে, নিদনপুর সুপাতলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে, স্মৃতি হিউম্যান রাইটস ইউকে র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এদিকে লন্ডনে জাতীয় বৈশাখী মেলা, জনমত পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান, লন্ডন বাংলা প্রেস ক্লাব, নোয়াখালী এসোসিয়েশন ইউ কে, ঢাকা এসোসিয়েশন ইউ কে র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সহ লন্ডনের বিভিন্ন আঙ্গলিক, সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এছাড়াও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন, ব্রিটিশ এম পি রোশনারা আলী, মেয়র জন গিবসন, সিলেট ২আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ইউ কে আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ)মোহাম্মদ আছাব উদ্দিন, বাংলাদেশ বি জি এ এম সহসভাপতি মশিউর রহমান মিশু, এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
জানা গেছে তিনি আজ সোমবার ইতালী রোমে সেমপিনো এয়ারপোর্টে বিকাল ৭:৪০ মিনিটে পৌছালে জালালাবাদ এসোসিয়েশন ইতালী ও রোম বিডি স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা তাকে অভ্যর্থনা জানাতে এয়ারপোর্টে ফুলেল শুভেচ্ছা জানাবেন।