শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের উইলিয়াম নর্ডহাউস ও পল রোমার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

জার্মানবাংলা২৪ ডেস্ক: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত উদ্ভাবনকে একীভূত করে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ উইলিয়াম নর্ডহাউস ও পল রোমার।

সোমবার (৮ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স অর্থনীতিতে চলতি বছরের নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির দিকটি নিয়ে কাজের স্বীকৃতি হিসাবে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক নর্ডহাউসকে এ পুরস্কার দেওয়া হয়েছে। নর্ডহাউস সংখ্যাত্মক একটি মডেল তৈরি করেছেন যেখানে অর্থনীতি এবং জলবায়ুর মধ্যে পারস্পরিক কাজের বর্ণনা করা হয়েছে।

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন অর্থাৎ কিভাবে অর্থনীতিবিদরা আরো গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অর্জন করতে পারেন সে বিষয়টি দেখিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোমার। তিনি দেখিয়েছেন কীভাবে অর্থনৈতিক শক্তিগুলো নতুন নতুন ধারণা এবং উদ্ভাবন সৃষ্টির জন্য সংস্থাগুলোর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে।

পুরস্কারের নয় মিলিয়ন সুইডিশ ক্রোনার তারা সমান ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD