শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

অরিত্রীর আত্মহত্যায় অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অধ্যক্ষ-শিক্ষকসহ তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এরা হলেন কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখা প্রধান জিনাত আরা ও শ্রেণি শিক্ষক হাসনা হেনা।

রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে মঙ্গলবার (৪ ডিসেম্বর) এ মামলা দায়ের করেন।

পল্টন থানার উপপরিদর্শক সুজন তালুকদার বলেন, মঙ্গলবার রাত ৮টার পর মামলাটি হয়েছে। শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখা প্রধান জিনাত আরা ও শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে আসামি করা হয়েছে।

অরিত্রীর বাবা দিলীপ অধিকারীর অভিযোগ, রোববার পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রীর কাছে মোবাইল ফোন পান। মোবাইলে নকল করেছে-এমন অভিযোগে অরিত্রীকে সোমবার তার মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে সোমবার স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাঁদের অপমান করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। মেয়ের টিসি (স্কুল থেকে দেওয়া ছাড়পত্র) নিয়ে যেতে বলেন। পরে প্রিন্সিপালের কক্ষে গেলে তিনিও একই রকম আচরণ করেন। এ সময় অরিত্রী দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে যায়। পরে বাসায় গিয়ে তিনি দেখেন, অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

অরিত্রীদের শান্তিনগরের বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসকেরা অরিত্রীকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD