শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

অভিযুক্ত-বিতর্কিতদের ছাত্রলীগের নেতৃত্বে আনা হবে না : সোহাগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: ছাত্রলীগের আগামী দিনের নেতৃত্বে অভিযুক্ত ও বিতর্কিতর আনা হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। নেতৃত্বে মেধাবী, সাহসী ও ত্যাগীরাই আসবে বলে জানান তিনি।
দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির আসন্ন ২৯তম সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় ছাত্রলীগের আসন্ন সম্মেলন উপলক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা ছাত্রলীগের ইতিহাসে সবচেয়ে সেরা সম্মেলন উপহার দিব। সারাদেশ থেকে হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে উপস্থিত হবে। সম্মেলনের প্রথম দিন ১১ মে বিকেল তিনটায় প্রধানমন্ত্রী সম্মেলন উদ্বোধন করবেন। আর দ্বিতীয় দিন ১২ মে ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহাগ বলেন, সিন্ডিকেট শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ব্যবহার হয় জানতাম। ছাত্রলীগে এই শব্দটি কিভাবে এসেছে তা আমার জানা নাই। আমরা প্রতিটি কার্যক্রম প্রধানমন্ত্রীর পরামর্শেই করার চেষ্টা করেছি। আগামীতেও তার পরামর্শেই সব কার্যক্রম অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ছাত্রলীগের প্রতিটা কমিটি গঠনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। মুরব্বি সংগঠন (আওয়ামী লীগ) এর পরামর্শেই আমরা প্রতিটা কমিটি গঠন করেছি। কোনো অনুপ্রবেশকারীকে কমিটিতে রাখা হয়নি।

সংগঠনটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, সম্প্রতি একটি আন্দোলন নিয়ে (কোটা আন্দোলন) ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা একটু ব্যস্ত ছিলো। বিভিন্ন জেলার সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হতে না পারলেও জেলা আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পরামর্শেই আমরা নতুন কমিটি গঠন করেছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী এনায়েত, এম আমিনুল ইসলাম, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD